রবিবার, ২ আগস্ট ২০২৬

বিএনপি ধ্বংস করে, আ’লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কখনো মঙ্গা হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়, দুই হাত ভরে লুটপাট করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি আগুন করে মানুষ পুড়িয়ে মেরেছে। ওরা কি মানুষের জাত! ক্ষমতায় থাকতে লুটপাট করে, ক্ষমতার বাইরে থাকলে ধ্বংস করে বিএনপি। জ্বালাও পোড়াও ধ্বংসই করতে পারে খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির নেতারা।

আজ বুধবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, বিএনপিরই তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলায় শাস্তি পাচ্ছে খালেদা জিয়া, তারেক রহমান। বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে। একটা গোষ্ঠী আছে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলে। এই খেলা শুরু হয়েছিলো জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে।

তিনি বলেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়, সেটা প্রমাণ করেছি। কৃষকের আর সারের জন্য আন্দোলন করতে হয় না। অথচ খালেদা জিয়া সারের জন্য কৃষককে গুলি করে হত্যা করেছিল। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। বাকি যারা ক্ষমতায় ছিলো কোনো কাজ করেনি। নৌকা মার্কা ক্ষমতায় থাকলে মানুষের উন্নয়ন হয়। নৌকা মানুষের ভাগ্য পরিবর্তন করেছে; আওয়ামী লীগ মানুষের উন্নয়নে কাজ করে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, সরকারের প্রতিটা কাজের লক্ষ্য মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশের উন্নয়ন করা। রংপুর অঞ্চলে আর কখনো কোনদিন দুর্ভিক্ষ দেখা দেবে না। সরকার সেভাবেই সব ব্যবস্থা নিয়েছে। আওয়ামী লীগ কৃষকের বন্ধু, কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করেছে সরকার। সারের দাম কমেছে। আওয়ামী লীগের সময় সার চাইতে হয় না, কৃষকের ঘরে পৌঁছে যায়।

বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দিবো- এমন প্রত্যয় জানিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়ে আবারো জনসেবার সুযোগ দিবেন এটাই চাই।

মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। বিদ্যুতের কোন সমস্যা থাকবে না। তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন করবে আওয়ামী লীগ সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...