চট্টগ্রামে নগরীর পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকা থেকে চুরি হওয়া শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চরপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হোসনা আক্তার (৪০) এবং তার স্বামী মো. রুবেলকে (২৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মাঈনুর রহমান জানান, বিয়ের প্রায় আট বছরেও সন্তান না হওয়ায় তিন বছর বয়সী শিশুটি চুরি করে লালন-পালনের জন্য রুবেলের পরিকল্পনায় হোসনা চুরি করে। শিশুটি চুরি করে তারা নিজেদের হেফাজতে রেখেছিল। চুরি হওয়া শিশুটির বাবার দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
