রবিবার, ২৩ আগস্ট ২০২৬

কালুরঘাটে ফেরির রাস্তায় পানি, পারাপারে ভোগান্তি চরমে

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

বৃষ্টি ও জোয়ারের কারণে বেড়েছে চট্টগ্রাম কর্ণফুলির নদীর পানি। আর এই পানি বেড়ে যাওয়ার কারণে কালুরাটে ফেরি পারাপারে রাস্তা পানির নিচে ডুবে গেছে। যার কারণে জনসাধারণ ও যানবাহন পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। উরু পর্যন্ত পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে জনসাধরণের।

আজ মঙ্গলবার (১লা আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি ও জোয়ারের কারণে কর্ণফুলির নদীর দুই পাড়ের পানিই বৃদ্ধি হয়েছে। পানি অনেক উপরে উঠে গেছে।

যার কারণে নদীর দুইপাড়ের যানবাহন ও জনসাধারণের ফেরিতে উঠার রাস্তা প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে।

যার কারণে ফেরিতে করে যাওয়া ট্রাক, সিএনজি, মোটর সাইকেল, ভ্যান গাড়িসহ বিভিন্ন পরিবহন ফেরিতে নামতে গিয়ে পানিতে এসেই ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে।

কোনো রকম ঠেলে উপরে তুলতে পারলেও উপরে উঠে আর ইঞ্জিন চালু হচ্ছে না। যার কারণে পরিবহন গুলো ফেরি থেকে নামতেও অনেক্ষণ সময় ব্যয় করতে হচ্ছে। এদিকে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় সৃষ্টি হয়ে যানজট। সবমিলিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে ফেরির যাত্রীদেরকে।

কালুরঘাটে জনসাধারণ ও পরিবহন চালকরা বলেন, বৃষ্টির ও জোয়ারের কারণেই মূলত পানি বেড়েছে। যার কারণেই ফেরীতে যাতায়াতের রাস্তাটা ডুবে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত। অন্যথায় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সূত্রে জানা যায়, কালুরঘাট সেতুর নিচে তিনটি ফেরি ফেরি সার্ভিস চালু থাকবে। তিনটির মধ্যে দুটি ফেরি চলাচল করবে, একটি অপেক্ষমাণ থাকবে। গত শুক্রবার থেকে তিনটি ফেরি প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল পরিষেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, এ কারণে সেতুটি মেরামত করার জন্য (১ আগস্ট) থেকে পরবর্তী ৩ মাস বন্ধ থাকবে চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুটি।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পটিয়ার পূর্ব ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ এবং নগরীর চান্দগাঁও ও মহোড়া এলাকার প্রায় ১০ লাখ মানুষের নদী পারাপার ও যানযাহন চলাচলের জন্য কালুরঘাট সেতুর বিকল্প নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...