সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবেলা করেছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবেলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৯ জুলাই) বিকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আজকে পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবেলা করছে। ২০১৪ সালে অগ্নি সন্ত্রাসের জন্য ডাক দিয়েছিলেন তখনকার চেয়ারপারসন খালেদা জিয়া। মানুষ থেকে শুরু করে জীবজন্তু এই অগ্নি সন্ত্রাস থেকে বাদ যায়নি। গাড়ি ভাংচুর, আগুন, মানুষকে পুড়িয়ে দগ্ধ করা সব কিছুই আপনারা লক্ষ্য করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। গতকালও তারা বড় একটি কর্মসূচি করেছেন। সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনে জড়ো করেছেন।

আমরা বলে আসছি, রাজনৈতিক দলগুলো কর্মসূচি করবে তাতে আমাদের কোন বাঁধা নেই। যখন তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে, জানমাল ক্ষতি করবে কিংবা আহত বা হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাংচুর করবে সেখানে নিরাপত্তা বাহিনী তাদের যে অর্পিত দায়িত্ব সেটা তারা পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে তারা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য একটা কর্মসূচি দিয়েছেন। যদিও বলেছেন তারা অবস্থান করবেন কিন্তু অবস্থান করেও তারা বসে থাকেনি। তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...