চট্টগ্রাম ১০ আসনে উপ-নিবাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চুর নৌকার প্রতিকে ভোট কামনা করে নগরীর শুলকবহর ও বাদুরতলায় গণসংযোগ করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় বেসরকারি কারা পরিদর্শক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ইয়াছিন আরাফাত কচি।
শুক্রবার বিকালে শুলকবহর ও বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকা, হযরত হারেছ শাহ লেইন, বড় গ্যারেজ, দেরাজ মিয়া লেইন, পাঠান বাড়ী, শুলকবহর, জহির ব্রাদ্রাস বাড়ী, চৌধুরী বাড়ি, আরকান হাউজিং সোসাইটি, লালা পুকুর মাঠ, আলমাদানি রোড় জান মোহাম্মদ চাকলাদার বাড়ী এলাকার প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ করেন, প্রচারপত্র বিলি এবং আগামী ৩০ জুলাই ভোট কেন্দ্র গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।
এ সময় উপস্তিত ছিলেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
