চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়ন থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন,বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন, বোয়ালখালী থানার বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক বোয়ালখালী থানার (এসআই) মোবারক হোসেন, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) রিযাউল জব্বার, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (এএসআই) ছোটন চন্দ্র দাস।
গ্রেফতারকৃত মো: সুমন হলেন, বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার পাড়া, এজাহার মিয়ার বাড়ী, তৈয়বিয়া মহল্লা, ০২ নং ওয়ার্ডের তালুকদার পাড়া এজাহার মিয়ার বাড়ীর তৈয়বিয়া মহল্লার মৃত জাফরের পুত্র।
বোয়ালখালী থানার অভিযোগ সূত্রে জানা যায়, সুমনের বিরুদ্ধে এফআইআর নং-৩১/২২৩, ২৭ (আগস্ট) ২০২১; ধারা- ১৯-A ১৮৭৮ সালের অস্ত্র আইন মামলা,এফআইআর নং-৩২/২২৪, (২৭ আগস্ট) ২০২১; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মামলা,এফআইআর নং-১/০১, (০১ জানুয়ারি)২০২২; জি আর নং-১/২২মামলা, (০১ জানুয়ারি) ২০২২; ধারা- ১৯(A) ১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলা, এফআইআর নং-২/০২, (০১ জানুয়ারি)২০২২; জি আর নং-১/২২ মামলা, (০১ জানুয়ারি) ২০২২; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; মামলা, এফআইআর নং-২৬/১৫৭, (২৩ জুন) ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮মামলা, এফআইআর নং- ২৮/৬৫, (২৮ মার্চ)২০২১; ধারা-৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০; মামলা, এফআইআর নং-৪/১৩৫, (০১ জুন), ২০২১; ধারা- ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইননে মোট ৭টি মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত ছিলেন সুমন। গ্রেফতার পরোয়ানাভুক্ত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসহাব উদ্দিন বলেন, গ্রেফতার সুমনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার পরোয়ানাভুক্ত হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিলেন।শুক্রবার তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
