সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আ.লীগকে বায়তুল মোকাররমের গেইটে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি

চট্টগ্রাম নিউজ ডটকম

অবশেষে নিজেদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৮ জুলাই) বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গোলাম ফারুক বলেন, সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক বসানো যাবে না।

এ ছাড়া আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

তিনি বলেন, দৈনিক বাংলা মোড় থেকে পল্টন মোড় এবং কালভার্ট রোড এই অংশে দুই দলের কেউই জমায়েত হতে পারবে না। এখানে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, কোনো দলই সমাবেশে লাঠিসোঁটা আনতে পারবে না। কোনো ব্যাগ বহন করা যাবে না। রাষ্ট্রদ্রোহ কোনো বক্তব্য দেওয়া যাবে না। নিজ নিজ দলের স্বেচ্ছাসেবক কর্মী যেন থাকে। উভয় পক্ষেরই কোনো নেতাকর্মী যেন নির্দিষ্ট এলাকার বাইরে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

গোলাম ফারুক আরও জানান, কোনো কুচক্রীমহল যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি সমাবেশ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

এ সময় কোথায় কোনো অভিযানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, আমাদের কোনো অফিসার যদি এই ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২২ জুলাই রাজধানীতে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। ঘোষণা অনুযায়ী রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে ২৭ জুলাই সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার কর্মদিবস থাকায় নয়াপল্টনে সমাবেশ করলে যানজট সৃষ্টি কারণে জনদুর্ভোগ হবে।

এ ছাড়া ‘হাইকোর্টের অবজারভেশন’ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না। তাই, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়।

ডিএমিপর এমন বক্তব্যের পর বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে রাত ৯টার দিকে মহাসমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার (২৮ জুলাই) বাদজুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে, আওয়ামী লীগের তিন সংগঠনও ২৭ জুলাইয়ের সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই করার ঘোষণা দেয়।

রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে বিকেল ৩টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়া কথা ছিল। কিন্তু রাত পার হতেই সমাবেশের স্থান নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানায় স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান জানান, আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে।

এরপর ডিএমপির পক্ষ থেকে দল দুটিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...