অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’এই প্রতিপাদ্য-কে সামনে রেখে বোয়ালখালী উপজেলার কৃষি প্রযুক্তি মেলার ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বোয়ালখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বর মাঠে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ এমপি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে। প্রতিবেশের সুরক্ষা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি আরও বলেন, সবাইকে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপণে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং কমপক্ষে ৩টি করে নিজ তথা দেশের স্বার্থে বৃক্ষের চারারোপণ করতে হবে। তবেই এ ধরনের মেলার স্বার্থকতা ও সফলতা আসবে।
তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শণ ও মেলা থেকে কৃষি প্রযুক্তিগত জ্ঞান ও নতুন নতুন ধ্যান ধারনা নেয়ার অনুরোধ জানান।
বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, নুরুল হুদা, উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহ, তপন কান্তি দে, এস এ পিপিও,গৌতম চৌধুরী, আরিফুল হাসান রুবেল প্রমুখ।
তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮টি ষ্টল স্থাপন করে তাদের নিজ নিজ বিভাগের কর্মকান্ড প্রদর্শণ করে। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা/কর্মচারী, কৃষক/কৃষানী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
