সোমবার, ২৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সময় রোববার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিল নাম আবুল হাশিম। তিনি একটি গ্রোসারি দোকানোর মালিক ছিলেন।

সম্প্রতি মিজৌরীতে ইয়াজউদ্দিন নামে এক ছাত্র খুন হওয়ার পর, নিজ দোকানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন আব্দুল হাশিম নামে এক বাংলাদেশি।

এদিকে পর পর এমন ঘটনায় সেখানে অবস্থান রত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

পুলিশ জানিয়েছে, ওই এলাকার সানলাইট মার্কেটে একটি গ্রোসারি দোকানের মালিক ছিলেন হাশিম। ঘটনার দিন ডাকাতির উদ্দেশে এক দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে গুলি করে। ঘটনার দিন বিকেলে বিলি জনসন (৩১) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে নিউইয়র্কে একটি প্রতিবাদ সমাবেশ সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে দায়িদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানানো হয়েছে।

এসময় বন্দুক সন্ত্রাস বন্ধে কার্যরক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বক্তারা বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটছে।

সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি লাভলু আনসার বলেন, গত ১৮ জুলাই, দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে মারা যান, বাংলাদেশি শিক্ষার্থী ইয়াজউদ্দিন আহম্মদ। মুক্তিযোদ্ধার সন্তান, ইয়াজউদ্দিন খুনের ঘটনায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজন করা হয় একটি প্রতিবাদ সমাবেশের।

তবে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ থেকে দুই বাংলাদেশির হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...