সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেকারত্ব দূর করতে মাছ চাষ করার আহবান নোমান আল মাহমুদ এমপি’র

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ ‘এই স্লোগানকে সামনে রেকে (মঙ্গলবার) ২৫ জুলাই বেলা ১২টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা উপমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ এম.পি বলেন, দেশের সব খাস জলাশয় গুলোকে মাছ চাষের উপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাছচাষে সফলতা এলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা যাবে। বেকার বসে না থেকে পুকুর ও জলাশয়ে মাছচাষ করার আহ্বান জানান।

যারা ব্যক্তিগত ভাবে মাছ চাষ করতে চায়, সরকার তাদের কে সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, খাদ্যে আমিষের চাহিদা পূরণে মৎস্যসম্পদ উন্নয়ন, মৎস্য ও মৎস্যজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও গুরুত্ব সম্পর্কে সবাই কে সচেতন করার মাধ্যমে দেশে মাছের উৎপাদন বাড়াতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধ বশর কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মৎস অফিসার মোহাম্মদ ইমরান, উপজেলা স্বাস্থ্য অফিসার প্রতিক সেন, কৃষি অফিসার মো: আতিক উল্লাহ, প্রাণিসম্পদ অফিসার সেতু ভুষন দাশ প্রমুখ।

পরে সফল মৎস চাষীদের মাঝে মৎস্য পুরস্কার বিতরণ, বোয়ালখালী উপজেলা পরিষদ পুকুরসহ বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।রাষ্ট্রপতি আজ বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...