সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ এখন অপরাজিতার যুগে প্রবেশ করেছে। গণমাধ্যমে খবর পড়ছে রোবট।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘পিপিএস’ সফটওয়্যার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এখন থেকে অনলাইনেই হবে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া।

এজন্য উদ্বোধন করা হয়েছে ‘পিপিএস’ নামের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ।

সফটওয়্যারটির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ড. নুরুন নাহার। এ সফটওয়্যারের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গঠনের আরেক ধাপে এগিয়ে গেলাম।

এটা একটা বড় কাজ। সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বেশি নিশ্চিত হবে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রকল্পের ত্রুটি সহজেই ধরা পড়বে। তবে ত্রুটি ধরাটা বড় কথা নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘দেশের যারা প্রকৃত মালিক সেই জনগণ মঙ্গলবারের একনেকের প্রতি বেশি আগ্রহী। সোমবারের কেবিনেট মিটিংয়ের চেয়ে একনেকের প্রতি জনগণ বেশি আগ্রহী। তারা জানতে চায়, বুঝতে চায়। এটা অত্যন্ত ইতিবাচক। এজন্য খুব সতর্ক থাকতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন,‘ কোনো কর্মকর্তা যদি ইচ্ছাকৃত ভুল করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে মানুষ হিসেবে অনিচ্ছাকৃত ভুল হলে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি তার সঙ্গে কাজ করে যতটুকু বুঝেছি তিনি অত্যন্ত মানবিক একজন মানুষ। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আগামীতে এর চেয়েও আধুনিক প্রযুক্তি আসবে। তাই এখন থেকে প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হবে। ’

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) একেএম ফজলুল হক, আব্দুল বাকী, এমদাদ উল্লাহ মিয়ান, ড. কাউসার আহাম্মেদ এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...