শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাঝপথে অসুস্থ ফায়ার সার্ভিসের গাড়িচালক, সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম নিউজ ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লা শহরের চাষাড়ায় শান্তা মার্কেটে পোশাক কারখানার আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের একজন গাড়িচালকসহ ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ওই মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের গাড়ি চালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর। নিহত পথচারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আহতরা হলেন, মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার রেশমা, নাজমা, চানমারির আমজাদ, খানপুরের ইরানি, জামতলার সারা, খানপুরের রোকন, মাসদাইর সিরাজুল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘ফতুল্লায় একটি আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম স্টেশন থেকে রওনা দেয়। পরে চাষাঢ়ায় আমাদের গাড়ি জ্যামে আটকা পড়ে। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আমাদের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় পার্শ্ববর্তী যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। পরে আমাদের গাড়িচালককে নারায়ণগঞ্জ ভিক্টরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওবায়দুল ইসলাম আরও বলেন, ‘সম্ভবত আমাদের গাড়িচালক স্ট্রোক করেছিলেন। আর ঘটনাস্থলে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...