সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিশ্বকাপে তামিমই আমাদের অধিনায়ক: পাপন

চট্টগ্রাম নিউজ ডটকম

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবাল জাতীয় দলের নেতৃত্ব দেবেন বলে আবারও স্পস্ট ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিমের অবসর ইস্যু এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের পর অবসরের সিদ্বান্ত পাল্টে যাওয়া, কিছুদিন আগেও এটিই ছিল টক অব দ্য টাউন।

অবসর ইস্যু শেষ হবার পর ছয় সপ্তাহের বিশ্রাম নিলেও, বিষয়টি এখনও আলোচনার টেবিলেই আছে। দলে ফিরলে অধিনায়ক হিসেবে থাকবেন কি-না সেটি নিয়ে সংশয় আছে।

গুজন ছিলো, সাকিব আল হাসানকে ওয়ানডে ফরম্যাটেও অধিনায়ক করতে আগ্রহী বিসিবি। এমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছিলেন তামিম। হঠাৎ করে তার অবসর ঘোষনার পেছনে এটিও আরেকটি কারণ ছিল বলে অনেকেই ধারনা করছেন।

আজ নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে অধিনায়কত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন পাপন। তিনি বলেন, ‘আমি পরিস্কার করে আপনাদের একটি কথা বলছি, বিশ্বকাপে তামিমই আমাদের অধিনায়ক হবেন। এতে কোন সন্দেহ নেই।’

পাপন আরও বলেন,‘আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলেনি তামিম, এজন্য তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। এখন তামিম ফিরলে দলকে নেতৃত্ব দেবে সে। সে না এলে আমরা বিকল্প বেছে নেবো। আমরা এখনও নিশ্চিত নই, কবে ফিরবেন তিনি।’

পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে তামিমের একটি অস্ত্রোপচার প্রয়োজন বলে জানা গেছে। কিন্তু এই অস্ত্রোপচার হলে চার থেকে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এতে আগামী বিশ্বকাপে তার অংশগ্রহণ সম্ভভ হবেনা। দু’টি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেন তামিম।

জিম সেশনে যে অনুশীলন তাকে দেয়া হয়েছিলো, সেটি নিয়ে প্রশ্ন তুলেন তামিম। পিঠের ইনজুরি থেকে ফিরে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি।

মাহমুদুল্লাহ রিয়াদের দলে ফেরার বিষয়ে পাপন জানান, এই অলরাউন্ডার দলে জায়গা করে নিতে পারবে কিনা- সে বিষয়ে আমার কোন ধারণা নেই।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমার কোন ধারণা নেই। শেষ সিরিজ খেলেননি তিনি। দলের বাইরে ছিলেন। ম্যানেজমেন্ট বলতে পারবে, দলে ফেরার জন্য সে যথেষ্ট করছে কিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...