ঢাকা বাংলা কলেজ ও চট্টগ্রাম মহানগর ১০ সংসদীয় আসন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা যুবলীগ।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন আপনারাও আস্থা রাখুন: মহিউদ্দিন বাচ্চু
শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাতটায় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুর নেতৃত্ব চাতরী চৌমুহনীতে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ।
আরও পড়ুন :বিএনপির হামলায় আ.লীগের কর্মীসহ ১৯ জন আহত: মহিউদ্দিন বাচ্চু
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নিজামুল হক,এম নজরুল ইসলাম, মুহাম্মদ এরশাদ, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, জালাল উদ্দীন, খোরশেদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাবের আহমদ,রানা মিত্র, আবদুল হান্নান, মুহাম্মদ ইদ্রিস, সাধারণ সম্পাদক মুহাম্মদ কায়ছার,ধণরঞন দত্ত, ওমর ফারুক প্রমুখ ।
