শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর আহ্বান, কৃষকরাই হবে দেশের প্রাণ – বীর বাহাদুর উশৈসিং 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

“প্রধানমন্ত্রীর আহবান, কৃষকরাই হবে দেশের প্রাণ “উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হল রুমে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান, নুরুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় জেলায় কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে কৃষি যন্ত্রপাতি ও সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন,দেশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করে যাচ্ছেন।তাই কৃষকদের উচিত এই কৃষি যন্ত্রপাতি ব্যবহারের পর সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করা।

তিনি বলেন,  এক সময় দেশের জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। এখন প্রায় ১৭ কোটি। তাই  প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের এক ইঞ্চিও অনাবাদি কৃষি জমি খালি রাখা যাবে না।স্বল্প জমিতে অধীক ফলনের জন্য প্রযুক্তির ব্যবহার খুবই জরুরি হয়ে দাড়িয়েছে। ফলে সরকার বিভিন্ন ভাবে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে সরবরাহের মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছে।

এসময় উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩৫০ টি সোলার হোম সিস্টেম, ২০টি পাওয়ার টিলার , ৫টি ধান মাড়াই মেশিন ও ৩টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো: হারুনুর রশিদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা,উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, আবু বিন ইয়াছির আরাফাত।ইউপি চেয়ারম্যান বৃন্দ সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী ও উপকার ভোগীরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...