মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিএনপির হামলায় আ.লীগের কর্মীসহ ১৯ জন আহত: মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপির হামলায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নিরাপত্তা কর্মীসহ ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এছাড়াও প্রাইভেটকার, নির্বাচনী প্রচারণা ব্যবহার করা ট্রাক ও ১০টি মোটরসাইকেলসহ মোট ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাত আটটার দিকে নগরের ওয়াসার মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রধান নির্বাচনী কার্যালয় হামলার প্রতিবাদ জানাই।

কোন পাল্টা কোনো কর্মসূচি পালন করা হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

প্রতিপক্ষ বন্ধুদের আহ্বান জানাই, আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করেন। নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য আওয়ামী বন্ধ পরিকর। তিনি আরও বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেব পথ যাত্রা যাওয়ার সময় আমাদের নির্বাচন অফিসে অঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন।

আমাদের নিরাপত্তা প্রহররীরা দেখেছে। আমাদের ভিডিও ফ্লুটেজও আছে। আমীর খসরু মাহমুদের নির্দেশে আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। কোন শত্রুপক্ষে মোকাবেলায় করে চট্টগ্রামে ৫০ বছরের ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগ পরাজিত হয়নি। আমাদের হামলা নিরভে সহ্য করবো, সেটা আপনাদের ভুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...