শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে রোটারি ক্লাব কর্তৃক একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে রোটারী ক্লাব অব গ্ৰেটার চিটাগাং কর্তৃক একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকালে উপজেলার কাজীরহাট বাজারে নব নির্মিত দুইটি যাত্রী ছাউনি উদ্বোধনের পাশাপাশি ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জন্য ২৫ লক্ষ টাকা ব্যয়ে অডিটরিয়াম নির্মানের ভিত্তিপ্রস্তর করেন নেতৃবৃন্দ।

ছাড়াও এদিন ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজের লাইব্রেরীর জন্য বই প্রদান,ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরনের অংশ হিসেবে ছাতা ও রেইনকোট র্বিতরণ করা হয়।

রোটারী ক্লাব গ্রেটার চট্টগ্রামের প্রেসিডেন্ট শিল্পপতি জামাল উদ্দিনের অর্থায়নে এলাকার গরীব -অসহায় ব্যাক্তিকে গৃহনির্মাণ, বাজারের ময়লা আবর্জনা পরিবহনের জন্য ভ্যান গাড়ি প্রদানের পাশাপাশি অচ্ছল ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার – রিক্সা ভ্যান সহায়তা দেয়া হয়।

দিন ব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ড্রিস্টিক্ট ৩২৮২, বাংলাদেশের গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্টিক্ট সেক্রেটারী আকবর হোসেন, এসিস্ট্যান্ট গভর্নর প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর এমদাদুল আজিজ চৌধুরী, জোনাল কো অডিনেটর জামাল উদ্দিন আহমদ, এসিন্ট্যাট গভর্নর ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রোটারী ক্লাব অব ঢাকা হারমনির প্রেসিডেন্ট লুৎফর রহমান, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, প্রেসিডেন্ট জমির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, রোটারেক্ট নাঈম হাসান ইফতি।

এতে বক্তব্য রাখেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন, আওয়ামীলীগ নেতা তাপস চন্দ বাবু, লোকমান হোসেন প্রমূখ।পরে রোটারী ক্লাব নেতৃবৃন্দের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্টিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...