মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন আপনারাও আস্থা রাখুন: মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ মহিউদ্দিন বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন-আপনারাও আস্থা রাখুন।

এই জনতার ভালোবাসা পেয়ে আমি নৌকার প্রার্থী হয়েছি। এই জনগণকে সাথে নিয়েই নৌকা উজান ঠেলে সামনের দিকে এগিয়ে যাবে। আমি অবশ্যই স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিবো। এগুলো সমাধানে আমি সচেষ্ট থাকবো।

তিনি আজ শনিবার দুপুরে দক্ষিণ কাট্টলী ১১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনী মাঠে বিএনপি জামাত নেই।

ওরা আছে ষড়যন্ত্রের মাঠে। এই মাঠের খেলা অনেক খেলেছে আওয়ামী লীগ। এই যাত্রায় আওয়ামী লীগ নতুন প্রত্যয়ে দেশকে ভালবেসে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, যেখানে কোন কারণ ছাড়া বিএনপি জামাত পদযাত্রার নামে জ্বালাও-পোড়াও করলে আমরা বসে থাকবো না। বিএনপি জামাত ধ্বংসের রাজনীতি করছে তারা নির্বাচন চায় না।

আমরা রাজপথে থেকে ঐ স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং মাঠে থেকেই দাঁতভাঙ্গা জবাব দেবো।

আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিকভাবে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচী। কিন্তু এর নামে কোন অপঘাত হলে তা আমরা প্রতিহত করবো।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য হাজী বেলাল আহমদ, মোর্শেদা আক্তার চৌধুরী, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের ছোট ভাই আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন ও ডা. আরিফুল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, প্রমুখ নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...