শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণের কথা বলে প্রতারণার চেষ্টা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে এবং প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে এমন প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলের ফার্মেসীতে গিয়ে গিয়ে গুজব ছড়াচ্ছে একটি প্রতারক চক্র। এর জন্য নিবন্ধন ফি হিসেবে ৭ হাজার টাকাও করে দাবী করছে ওই চক্র। 

গত কয়েকদিন যাবৎ প্রতারক চক্রটি সক্রিয় থাকার কথা জানা গেলেও আজ শুক্রবার (১৪ জুলাই) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে তাদের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। রাইখালী ইউনিয়নে ভুক্তভোগী কয়েকজন ফার্মেসীর মালিক এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে এসে খাতা কলমে তাদের দোকানের নাম অন্তর্ভুক্ত করে এবং এনআইডি কার্ড নাম্বার দিয়ে ফরম পূরণ করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে। লোকটি ওই সময় কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচয় ব্যবহার করে। এক পর্যায়ে ফার্মেসী গুলো থেকে ৭ হাজার টাকা নিবন্ধন ফি দাবি করে। তখন ফার্মেসী মালিক দের একটু সন্দেহ হলে ওই লোকটি সুযোগ বুঝে সটকে পরে। তখন তারা অনেকটা নিশ্চিত হয় যে এটা কোন প্রতারক চক্রের কাজ। এছাড়া ওই চক্রটি উপজেলার বিভিন্ন

প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মহলে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে এবিষয়টি নিয়ে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে ওই প্রতারক চক্র। কেননা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে কোনো বিষয়ে কাউকে প্রশিক্ষণ দেয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবং প্রতারক চক্ররা যে এরকম কিছু গুজব ছড়াচ্ছে এই বিষয়ে আরো কয়েকজনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান। এছাড়া তিনি বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেন। পাশাপাশি এধরনের কোন প্রতারকের সাথে লেনদেন না করতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। এছাড়া কোথাও কেউ এরকম প্রচারণা চালালে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন অথবা থানা পুলিশকে অবহিত করার জন্যও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, টাকার বিনিময়ে বা টাকা ছাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোনো ধরনের প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো কুচক্রী মহল হীনস্বার্থে সাধারণ লোকজনকে ঠকানোর ফন্দি হিসেবে এরকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এছাড়া এ ধরনের কোনো প্রতারকের তথ্য পেলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য তিনি উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...