শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ৪ টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার সীলগালা : একজনকে কারাদণ্ড

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে অনুমোদন না থাকায় একটি হাসপাতাল ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কাজীরহাট বাজারস্থ ভূজপুর জেনারেল হাসপিটালে অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

পরে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের হেঁয়াকো ডায়াগনস্টিক সেন্টার,সেবা ডায়াগনস্টিক ও হেলথ ভিউ এভাকেয়ার নামে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অনুমোদন না থাকায় সীলগালা করে দেয় প্রশাসন।

এ সময় অনুমোদন বিহীন প্রতিষ্ঠান পরিচালনা করায় হেয়াকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ সুমনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি হেয়াকো ও কাজিরহাট বাজারের দুইটি ফার্মেসী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেয় মোবাইল কোর্ট।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরেফিন আজীম, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকীসহ পুলিশের একটি টিম।

জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...