সোমবার, ২৭ জুলাই ২০২৬

এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল দেশের ৫ প্রতিষ্ঠান

আদনান আবির

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার-২০২৩ অ্যাওয়ার্ড অর্জন করলেন দুবাই কনসুলেটসহ বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ের জো মেরিয়ট মারকিউস হোটেলে এশিয়া ও আফ্রিকার প্রায় শতাধিক লিডারশিপের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি স্বরূপ গৃহায়ন-বিদ্যুৎ, ব্যাংকিং সেক্টর, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ প্রতিরোধ ব্যবস্থা ও কনসুলার সেবা কার্যক্রমে সক্ষমতার কারণে বাংলাদেশ পাঁচটি অ্যাওয়ার্ড অর্জন করে।

বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ড দিয়ে থাকে আন্তর্জাতিক অর্গানাইজেশন এশিয়া, আমেরিকা, আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ও ইউ আর এস মিডিয়া অ্যান্ড এশিয়া ওয়ান নামের একটি সংগঠন। মূলত এ সংগঠনটি বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের এ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করে।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় দুবাইয়ে জো মেরিয়ট মার্কিউস হোটেলে এ সংগঠনের ২০তম ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় পাঁচ শতাধিক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ আয়োজনে শতাধিক লিডারশিপের হাতে সফলতা ও মানবিকতার স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড। এতে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান এশিয়া গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ডটি পেয়েছে।

এ ইভেন্টে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে কনসুলার সেবার জন্য কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বাংলাদেশের করোনাকালীন সময়ে বিশেষ অবদান ও স্বাস্থ্য সেবায় সফলতা অর্জন করায় চট্টগ্রাম এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালাউদ্দীন আলী, ব্যাংকিং খাতে সফলতা অর্জন করায় প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এইচ, বি, এম ইকবাল, মার্কেন্টাইল ব্যাংকের গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, বিদ্যুৎ ও গৃহায়নে অবদানের জন্য হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেন।

সফল ব্যক্তিদের ছাড়াও ইউএইতে দায়িত্বরত ৫০টি দেশের কূটনৈতিক বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়, তারকা শিল্পী ও সিনে তারকাদের এ ইভেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের নামীদামী ব্যক্তিদের সঙ্গে আমিরাতের রয়েল ফ্যামিলির সদস্যরাও উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে বরেণ্য ব্যক্তিরা তাদের সফলতার গল্পও তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...