মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পাল্টাপাল্টি সমাবেশে উত্তপ্ত রাজনীতির মাঠ

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই সরগরম রাজনীতি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছে বিএনপি।

অন্যদিকে সংবিধান অনুযায়ী, দলীয় সরকারের অধীনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে সমমনা দলগুলোকে নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি।

অন্যদিকে একই দিনে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে রেখে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের এমন পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ।

আজ বুধবার (১২ জুলাই) সকাল থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন।

ইতোমধ্যে সমাবেশ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ ঘিরে সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপির এই সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে একই দিন পাল্টা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথে থাকছে আওয়ামী লীগও। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ করছে ক্ষমতাসীন দলটি। ইতোমধ্যে সমাবেশ মঞ্চও প্রস্তুত করা হয়েছে। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি-জামায়াত যেন সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে তারা সতর্ক থাকবে।

এদিন বড় দুই দলের সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইউনিফর্ম ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ কাজ করছে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...