বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বেশ কয়েকজন ।
বুধবার (১২জুলাই ) দিবাগত রাত সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে কলেজ গেইট মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও দমকলকর্মী জানান, আব্দুর শুক্কুর এর দোকান থেকে আকষ্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘটনাস্থলে পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিস দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদার বিল্লাল হোসেন।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সকালে ঘটনাস্থলে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করা হয়েছে। কিভাবে আগুনের ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।
