শুক্রবার, ১ মে ২০২৬

বাঁশখালীতে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী উপজেলায় পাগল বলায় বাকবিতণ্ডাকে কেন্দ্র ক‌রে ছুরিকাঘাতে মো. বজলুল হক (৬০) নামের এক ব‌্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ইউ‌নিয়‌নের গন্ডামারা বাজা‌রের গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ছু‌রিকাঘা‌তে নিহত মো. বজলুল হক গন্ডামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবুল বাশরের ছেলে। এদিকে খুনের ঘটনায় অভিযুক্ত নুরুল আজিজ সিকদার(৫১)কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকা‌লে গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলে চা খাওয়া‌র সময় পাগল ডাকাকে কেন্দ্র ক‌রে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত নুরুল আজিজ সিকদার (৫১) হোটেল থেকে একটি ছুরি নিয়ে মো. বজলুল হকের পেটে ঢুকিয়ে দিলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...