ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়নের সর্ত্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ফটিকছড়ি ও রাউজান সীমান্তবর্তী হচ্ছারঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে দুই উপজেলা প্রশাসন।
শনিবার (৮ জুন )বিকালে ফটিকছড়ি অংশে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
অভিযানে সহায়তা করেন ধর্পুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম।
এ সময় বালু উত্তলনে জড়িত কাউকে পাওয়া না গেলেও আনুমানিক ৩০ হাজার ঘটফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। উক্ত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে সমুদয় টাকা সরকারী কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলাম বলেন ধর্মপুর ইউনিয়নের হচ্ছার ঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে দুইদিক থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
