শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চবি’র অন্ধ ছাত্রের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করলো পুলিশ

গিয়াস উদ্দিন

সম্প্রতিকালে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। যেখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র এক মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মোবাইলও।

দৃষ্টি প্রতিবন্ধী শেলিম ভুঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র ইতিহাস বিভাগের (২০২০-২১)শিক্ষাবর্ষের ছাত্র। গেল মাসের ১৭ তারিখ সোহরাওয়ার্দী হল থেকে তার স্মার্ট ফোনটি হারানো যায়। পরে হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি প্রেক্ষিতে জেলা পুলিশ এর একটি চৌকস দল (৯ জুলাই) গাইবান্ধা থেকে হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করতে সমর্থ হয়।

রোববার (৯ই জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে উদ্ধারকৃত ১০টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম।

এসময় চট্টগ্রাম জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সুদীপ্ত সরকার ও অপরাধ নিয়ন্ত্রণ শাখার উপ-পরিদর্শক নূর মোহাম্মদসহ উদ্ধারকৃত মোবাইলের মালিকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানায়,“চট্টগ্রাম এর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে- এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির সুত্র ধরে আমাদের ডিজিটাল মনিটরিং সিস্টেমকে ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে ১০টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে এসময় কাউকে আটক করা যায়নি।”

পুলিশ সুপার আরও জানায়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আমার কাছে আসে। আমরা জানতে পারি হল থেকে তার স্মার্টফোনটি হারিয়ে যায়। পরে আমার জেলা পুলিশ এর একটি টিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা থেকে সেটি উদ্ধার করে তার কাছে হস্তান্তর করি। সাধারণ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...