শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দেশীয় চোলাইমদ সহ ৩ মাদক কারবারি আটক

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৮ জুলাই) বেলা বারোটার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের শালিকপাড়া এলাকার আর্দশ গ্রাম সড়ক থেকে রিক্সা যোগে দেশীয় ছোলাইমদ নিয়ে যাওয়ার সময় তাদেরকে হাতেনাতে ধরেন পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক বিলাল আকন্দের নেতৃত্বে একটি টিম। এসময় পুলিশ দেখে মাদক কারবারিরা পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলেন।

আটককৃতরা হলেন, হাইদগাঁও ইউনিয়নের মৃত শফিউর রহমানের ছেলে মো: মহিউদ্দিন (৪০), একই ইউনিয়নের ৭ নং ওয়াডের মৃত নুরুন্নবীর ছেলে সাবেক ইউপি সদস্য নুরুল হক (৫০), কেলিশহর ইউনিয়নের আবদুল মালেকের ছেলে সাবের আহমদ (৩৫) প্রকাশ সাইফু।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার চট্টগ্রাম নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও এলাকা থেকে চিহ্নিত তিন মাদক কারবারিকে ১০০ লিটার দেশীয় ছোলাইমদ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরো বলেন, হাইদগাঁও, কেলিশহর সহ কয়েকটি ইউনিয়ন মাদকের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত। ইতোমধ্যে আমরা দফায় দফায় বিশেষ অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারিদের আটক করে জেলে হাজতে পাঠিয়েছি। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান আছে। মাদকের সাথে জনপ্রতিনিধি থেকে শুরু করে যে যতবড় প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। এভাবে সবাইকে পাকড়াও করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...