শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রাম নিউজ ডটকম:

টাঙ্গাইল জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২জন।

শুক্রবার (৭ জুলাই) বিকালে বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনায় এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে তিনজন এবং বঙ্গবন্ধু সেতু এলাকায় এক নারী ও বাসাইলে এক শিশু নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- জেলার গোপালপুর উপজেলার হযরত আলীর ছেলে শাহ আলম (৪০), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গোয়াকড়া গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহান শাহ (২৫) এবং নুরজাহান (৪৫)। তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানায়, আজ বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সাথে একটি পিকআপে করে রওনা হোন। পিকআপ ভ্যানটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

অপরদিকে , একই মহাসড়কে বঙ্গবন্ধু সেতু এলাকায় অজ্ঞাত বাস চাপায় এক নারী ও বাসাইলে মোটরসাইকলে চাপায় ফারজানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...