শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

কর্তৃপক্ষের অবহেলায় দাখিল পরীক্ষা দিতে পারেনি ৩ শিক্ষার্থী

কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে ৩ শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ উঠেছে।

এ অভিযোগ উপজেলার দক্ষিণ শিলক তৈয়বীয়া নুরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম, অফিস সহকারী রেজাউল করিম ও শিক্ষিকা কামরুন্নাহার সুমির বিরুদ্ধে।

২০২৩ সালে দাখিল পরীক্ষা দিতে না পারা ওই ৩ শিক্ষার্থীরা হলেন, আয়শা ছিদ্দিকা, তারমিন আকতার ও নুপুর আকতার। নিয়মিত ক্লাস ও টেস্ট পরীক্ষা দিয়ে দাখিল পরীক্ষার্থীদের বিশেষ কোচিং করেও পরীক্ষা দিতে না পারায় ওই শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ১বছর নষ্ট হয়ে গেল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর গত ২৬ জুন লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ৩ শিক্ষার্থীদের অভিভাবকরা (মা)। তাঁরা হলেন- মুন্নী আকতার, মনোয়ারা বেগম ও কুলছুমা আকতার।

এদিকে লিখিত অভিযোগের ১১দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী তিনজনই উপজেলার দক্ষিণ শিলক তৈয়বীয়া নুরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থী ছিলেন। তাঁরা নিয়মিত মাদ্রাসায় উপস্থিতসহ টেস্ট পরীক্ষা ও বিশেষ কোচিং ক্লাশ করেও এবার দাখিল পরীক্ষা দিতে পারেনি। এতে ওই শিক্ষার্থীদের ১বছর নষ্ট হওয়ায় মাদ্রাসার অফিস সহকারী রেজাউল করিম, শিক্ষিকা কামরুন্নাহার সুমি ও ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলামকেই দায়ী করা হয়েছে।

ভুক্তভোগী আয়শা ছিদ্দিকা বলেন, “গত বছর অক্টোবরে টেস্ট পরীক্ষা শেষে ডিসেম্বর থেকে কোচিং করি। কিন্তু জানুয়ারিতে ফরম পূরণের টাকা দিতে গেলে জমা নেননি অফিস সহকারী রেজাউল করিম। নিয়মিত হয়ে আমরা পরীক্ষা দিতে পারিনি কিন্তু ক্লাস না করে ও টেস্ট পরীক্ষা না দিয়েও কফিল ও দৌলত নামের দু’জন পরীক্ষা দিয়েছে। আমি চাই এর সাথে জড়িতদের শাস্তি হোক”।

আয়শা ছিদ্দিকার মা মুন্নি আকতার বলেন, “মাদ্রাসার শিক্ষকদের অনেক বলেছি তবুও হয়নি। আমার মেয়ের ১বছর নষ্ট করেছে তাঁরা। তাই ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই”।

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে অফিস সহকারী রেজাউল করিম (অভিযুক্ত) বলেন, “সার্ভারের সমস্যার কারণে সেসময় ওই ৩ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন হয়নি। রেজিষ্ট্রেশনের জন্য শ্রেণি শিক্ষক তালিকা দেয় আর কম্পিউটারের শিক্ষক আরাফাত কাজ করে। এসব তাদের দায়িত্ব। সেসময় শ্রেণি শিক্ষিক ছিলেন কামরুন্নাহার সুমি।

তবে এবার ওই ৩ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিবে, ১বছর পিছ গেছে এরি। আর এটা আমার বিষয় নয়। মাদ্রাসার প্রধান (ভারপ্রাপ্ত সুপার) আছে না, আমি তো অর্ডারের মালিক। আমাকে তো কর্তৃপক্ষ অর্ডার দিছে, যেখানে পাঠায় সেখানে চলে যাই বলেও জানান ওই অফিস সহকারী রেজাউল করিম।

এদিকে অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের কাউকেই না জানিয়ে ২০২৪ সালের দাখিল পরীক্ষার জন্য ওই ৩ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করা হয়েছে উপজেলার বেতাগী রহমানিয়া জামে উল উলুম দাখিল মাদ্রাসা নামক প্রতিষ্ঠান থেকে। আর এটি করেছেন অভিযুক্ত অফিস সহকারী রেজাউল করিম।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেতাগী রহমানিয়া জামে উল উলুম দাখিল মাদ্রাসার অফিস সহকারী মো. সাইফুদ্দীন। তিনি বলেন, “গত বছর দক্ষিণ শিলক তৈয়বীয়া নুরিয়া ছত্তারিয়া দাখিল মাদ্রাসায় যে ৩শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন হয়নি এবার তাদেরকে আমাদের প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশন করানো হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে আমাদের সাথে ডিল করেছেন ওই মাদ্রাসার অফিস সহকারী রেজাউল করিম”।

অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার শিক্ষিকা কামরুন্নাহার সুমি (অভিযুক্ত) বলেন, “এটা কর্তৃপক্ষের বিষয়। রেজিষ্ট্রেশন হয় নবম শ্রেণিতে। তখন শ্রেণি শিক্ষক ছিলেন ছাবের স্যার। রেজিষ্ট্রেশনের কাজ করেন অফিস সহকারী রেজাউল করিম ও কম্পিউটার অপারেটর আরাফাত। আমার মাতৃকালীন ছুটি শেষে পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার শেষের দিকে ছাবের স্যার বললেন ওই ৩জনের রেজিষ্ট্রেশনে সমস্যা হয়েছে পরীক্ষা দিতে পারবেনা। পরে অফিস সহকারী রেজাউল করিম বলে সেটা অনলাইনের ভুল। তখন তাকে বললাম এটা আপনারা বুঝবেন। গার্ডিয়ানকে আপনারা বুঝান, আমাদের বুঝিয়ে লাভ নাই”।

অভিযোগের প্রসঙ্গে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলামের (অভিযুক্ত) মুঠোফোনে গত ১সপ্তাহ ধরে কল দিলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জানি না। ইউএনও সাহেব আজকে আমাকে ডেকেছেন। এটা তদন্ত করব।

অভিযোগের ১০ দিন পরেও ব্যবস্থা নেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, আরে ভাই ১০দিন যাই হোক অফিসের একটা প্রসেস আছে না, বন্ধ গেছে না। আপনার এগুলো বুঝতে হবে তো।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা সভাপতি মো. শহীদুল্লাহ বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা আমাকে জানিয়েছেন। এ বিষয়ে তলব করলে এটা ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে অফিস সহকারীসহ সংশ্লিষ্টরা। তবে অভিভাবকরা ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছেন শুনেছি। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। আশা করছি ইউএনও স্যার এর যথাযথ আইনগত ব্যবস্থা নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...