শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে হাজী ছাবের আহমেদ রেনু (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। 

বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাজীগাঁও এলাকায় বন্যহাতি আক্রমণে নিহতের ঘটনা ঘটে।

নিহত ছাবের আহমেদ উত্তর হাজিগাঁও এলাকার রেনু মিয়ার বাড়ির মৃত আতর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাড়ির যাচ্ছিলো এমন সময় এক বন্যহাতি তাদের উপর আক্রমণ করে। অন্যান্য মুসল্লিরা হাতির আক্রমন থেকে রক্ষা পেলেও পালিয়ে যেতে পারেননি বৃদ্ধ ছাবের আহমেদ। মারাত্মক ভাবে বন্য হাতিটি তাকে আহত করে। হাতি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার ভোরে ইছামতি খাল পার হয়ে আসা হাতিটি উপজেলা সদরের খাদ্য গুদাম ও সাদমুসা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় বিচরণ করছিল। সেখান থেকে সন্ধ্যার দিকে বোয়ালগাঁও-শোলকাটা হয়ে হাজীগাঁও পৌঁছে হাতিটি আক্রমণ চালায়। এই নিয়ে উপজেলা সদর ও আশপাশ এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বারখাইন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহেদুল আলম শাহেদ জানান, বন্যহাতির আক্রমণে হাজী ছাবের আহমেদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। একবছর আগেও এই গ্রামে হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বন্য হাতির ভয়ে গ্রামের মানুষের আতংকে দিন পার করতে হয়। আমি ঘটনা স্থান পরিদর্শন করে এসেছি। নিহতের বাড়িতে আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনের কথা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মামুনুর রশীদ বলেন, বন্যহাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল রেফার করা হয়। শুনলাম মারা গেছে।

বাঁশখালী জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান জানান, আনোয়ারায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহতের খবর শুনেছি।নিহতের পরিবার যদি আবেদন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...