বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আগে জামায়াত করলেও অনেকেই এখন আ.লীগ সমর্থক পরিচয় দেন: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগে জামায়াত করলেও অনেকেই এখন আওয়ামী লীগের সমর্থক বলে পরিচয় দেন। আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় অনেকেই সুযোগ নিতে এমন পরিচয় দিয়ে থাকেন।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন ব‌লেন, মার্কিন ভিসা নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে তিন বাংলাদেশি মামলা দায়ের করেছেন বলে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এর মূল উদ্দেশ্য কী আমরা তা জানি না।

বিষয়টি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যারা মামলা করেছেন বিষয়টি ওনাদের জিজ্ঞেস করুন। এটা হয়ত মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ করতে পারেন।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতির প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে যারা মামলা করেছেন তারা সত্যি সত্যি আওয়ামী লীগের সমর্থক কি না সেটা আগে নিশ্চিত হতে হবে।

আওয়ামী লীগ দীর্ঘদিন সরকারে থাকায় অনেকে আগে জামায়াত সমর্থন করলেও এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বেড়ায়।

আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে ছবি তুলে সেই ছবি দেখিয়ে বলে আমি আওয়ামী লীগের লোক। এগুলো কিছু স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক ক‌রে থাকে। এখন তো সুবিধাবাদী লোকের অভাব নেই।

তিনি আরও বলেন, ঈদের সময়ে আমার সঙ্গে অনেকে ছবি তুলেছেন। এদের সবাই তো আওয়ামী লীগ নয়। হয়ত এদের অনেকে ছবি তুলে বলবে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ছবি আছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জানা যায়, বৈঠকে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়টি তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ আদালতে ন্যায়বিচারের পদক্ষেপ নিশ্চিত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দ্বিতীয় দফায় পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি।

সফরের প্রথম দিন তিনি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বুধবার ও বৃহস্পতিবার কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...