বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের মূল্য রাখবো: মহিউদ্দিন বাচ্চু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় দলীয় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সর্ব প্রথম মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একই ভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই, আমাদের এই চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ ভাই, আমাদের এই চট্টগ্রামের আমাদের আরেক নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ভাই, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাই, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. অনুপম সেনের প্রতি।

এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু বলেন, আমার মতো রাজপথের একজন তৃণমূলের কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করেছেন।

প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখে দল থেকে মনোনয়ন দিয়েছেন-আমি নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাসের মূল্য রাখবো। আমি রাজপথের কর্মী, আজীবন রাজপথে ছিলাম, জনগণের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার ৩ জুলাই রাত সোয়া ৯টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মহিউদ্দিন বাচ্চুকে দল থেকে মনোনয়ন দেয়া হয়।

মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের উপ নির্বাচনের জন্য দলের ২৯ জন নেতা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের (ডবলমুরিং-হালিশহর-খুলশী) উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...