শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি!

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে এক মাংস ব্যবসায়ীর নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গত (  ২৮ জুন ) রাত সাড়ে নয়টার দিকে ইউনিয়নের সওদাগর পাড়ার (তেলি পাড়া) প্রবীণ মাংস ব্যবসায়ী মনজুর আলম সওদাগরের বাড়িতে সঙ্ঘবদ্ধভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

মনজুর সওদাগরের পুত্র মোঃ শাহজাহান জানায়, ঘটনার দিন রাত সাড়ে আটটা থেকে নয়টার ভিতর বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে চোর ঢুকে।পরে রুমের দরজা বাহির থেকে বন্ধ করে দেয়। এ সময় নগদ পনের লক্ষ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। টাকাও স্বর্ণালংকার স্টিলের আলমারিতে সংরক্ষিত ছিল।

শাহজাহান আরো জানায়, ঢাকা থেকে চামড়ার আমদানি তুলে ওইদিন ভোরে সে বাড়িতে আসে। সম্ভবত চোরেরা আগে থেকেই উৎপেতে ছিলেন।

স্থানীয় জনপ্রতিনিধি মোকতার আহমদ জানান, চুরি হওয়া পনের লাখ টাকা থেকে তাৎক্ষণিক তিন লক্ষ টাকা পাওয়া গেছে। যেগুলো তাড়াহুড়া করে আলমিরার বিভিন্ন ড্রয়ারে রেখে পালিয়েছিল চোর। গৃহকর্তার নাতি ওই বাড়িতে বহিরাগত লোকও দেখতে পেয়েছিল। খবর পেয়ে আমি ওই বাড়ি পরিদর্শন করি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির জানান, বাড়ির লোকজন থাকা অবস্থায় কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে তা বলা মুশকিল।  খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...