শনিবার, ২ মে ২০২৬

হাটহাজারীতে লাগানো হবে দেড় লাখ বনজ, ফলজ ও ভেষজ চারাগাছ

গিয়াস উদ্দিন

পরিবেশ সুরক্ষায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এই কর্মসূচির আওতায় ২০২৩ সালে লাগানো হবে ২৩ লাখ চারাগাছ। কর্মসূচির নামও রাখা হয় ‘২৩ সালে ২৩ লাখ’। থাকবে বনজ, ফলজ, ভেষজ সহ বিভিন্ন ধরনের নান্দনিক চারা গাছের সমাহার।

তারই অংশ হিসেবে শনিবার (১লা জুলাই) চট্টগ্রাম এর হাটহাজারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এতে প্রায় দেড় লাখ গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয় । উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হাটহাজারী ৫ আসনের সাংসদ; সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।

এ সময় প্রধান অতিথি বলেন,  পৃথিবীর তাপমাত্রার তারতম্যের কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলে এক সময় পৃথিবীর অনেক নিম্নাঞ্চল পানির নিচে বিলীন হয়ে যাবে। এ সমস্যার সমাধানের জন্য বৃক্ষরোপনে কোন বিকল্প নেই। তিনি প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় বা খালি জায়গায় অধিক পরিমাণের গাছ রোপনে পরামর্শ প্রদান করেন।

তিনি আরো বলেন“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই স্লোগান এর সাথে আমরা চাইলে আরো একটি কথা সংযুক্ত করতে পারি সেটি হলো গাছ না কাটা। কারণ গাছ না কাটলে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর চাপ টা খানিকটা কমে আসে।এছাড়াও উপজেলার যে ইউনিয়ন ও সংগঠন গাছ লাগিয়ে সফলতা অর্জন করবে তাদের আমরা এক লক্ষ টাকা পুরস্কার করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন “ চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার পরিবেশ রক্ষায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হলো পুরো জেলায় ২৩ সালে ২৩ লক্ষ গাছ লাগানো কর্মসূচি। স্যারের নির্দেশনার আলোকে হাটহাজারী উপজেলায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) গাছের চারা রোপন করা হবে। ১নং খাস খতিয়ানভূক্ত জমি, ইউনিয়নের বিভিন্ন সড়কসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন, শিক্ষার্থীদের নিজ বাড়ি, হালদা বেড়িবাঁধ, আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গন ও সুবিধাজনক স্থানসমূহে বৃক্ষরোপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম, নবাগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, মোঃ নুরুল আলম, সাবেক কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, মোহাম্মদ সরোয়ার মোর্শেদ তালুকদার, চেয়ারম্যান, ৯নং গড়দুয়ারা ইউপি, জনাব মোহাম্মদ হারুনুর রশীদ, চেয়ারম্যান, ৫নং নাঙ্গলমোড়া ইউপি, মোহাম্মদ নুরুল আহসান, চেয়ারম্যান, ৬নং ছিপাতলী ইউপি, মোঃ জায়নুল আবেদীন, চেয়ারম্যান, ১১নং ফতেপুর ইউপি, মোহাম্মদ সরওয়ার, চেয়ারম্যান, ১৩নং দক্ষিণ মাদার্শা,মোঃ জাহেদ হোসাইন, চেয়ারম্যান, ১৫নং বুড়িশ্চর ইউপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

পরে, প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণের হাতে উপহার হিসেবে বৃক্ষ তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি বাজার এলাকার বাসিন্দা মৃত নূরুল ইসলামের পূত্র কামাল উদ্দিন (৫৬) কর্তৃক ৬ বছরের এক কন্যা...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...