শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চন্দনাইশে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাই আব্দুল বায়েজ এর ছুরিকাঘাতে মোহাম্মদ মুছা (৫৫) নামে এক ব‍্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে।

উভয়েই ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের পুত্র। তাঁরা দুজনই আপন ভাই।

শুক্রবার ( ৩০ জুন ) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই মুছাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...