শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে খোয়ালেন ১ লাখ ৭৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় বর্গা গরু বিক্রির টাকা মালিককে দিতে বের হয়ে পথেই আহত করে ১ লাখ ৭৫ হাজার টাক কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা।পুলিশের ধারণা মলম পার্টি কবলে পড়েছেন তিনি।

আহত যুবকের নাম মোহাম্মদ আজিম (৩৫)। তার বাড়ি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি’বা’শি স্কুলের সামনে। তিনি স্থানীয় নুর হোসেনের ছেলে। আজিম পাশের গ্রাম শিলাইগড়ার মো. ওসমানকে টাকাগুলো দিতে যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।

আজ বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার সময় আনোয়ারা সদরের সাদ মুছা শিল্প পার্কের সামনে আহত অবস্থায় পড়ে থাকেন আজিম।

স্থানীয় সূত্র জানায়, মো. ওসমান নামে এক ব্যক্তির কাছ থেকে বর্গায় একটি গরু নিয়েছিলেন স্থানীয় আজিম নামের এক যুবক। সে গরু গতকাল মঙ্গলবার (২৭ জুন) এক লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেন মোহাম্মদ আজিম (৩৫)। বুধবার সকালে সেই টাকা ওসমানকে বুঝিয়ে দিতে ঘর থেকে বের হয় আজিম। বেলা সাড়ে ১১টা নাগাদ আনোয়ারা সদরের সাদ মুছা শিল্প পার্কের সামনে আহত অবস্থায় পড়ে থাকেন আজিম। একটু একটু কথা বলতে পারছিলেন তিনি। লোকজন তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন তিনি লোকজনকে জানান তার কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে কে বা কারা।

আহত আজিমের পিতা নুর হোসেন বলেন, ‘আমার ছেলে গরু বিক্রির এক লাখ ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এ ঘটনার শিকার হয়েছে।’

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাথী দেবী বলেন, ‘আহতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...