শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বান্দরবানে শেষ মুহূর্তে ব্যস্ত কোরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতারা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সকাল থেকেই খানিকটা আকাশ মেঘলা রোদের মিশেলে দিনের শুরু।আজ বাদে কাল মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা,যা অনেকের কাছেই কোরবানির ঈদ নামে পরিচিত।কোরবানির ঈদ উপলক্ষে শেষ মূহুর্তের পশুর হাটে ব্যাস্ত সময় পার করছে বিক্রেতা এবং ক্রেতা।

সকাল ৮ টা থেকেই জেলা সদরের বিভিন্ন জায়গা হতে পৌর এলাকার বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এবং বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোড়ের সাঙ্গু ব্রীজের নিচে বসা গরু ছাগলের হাটে গরু ও ছাগল নিয়ে দুরদুরান্ত হতে বিক্রেতারা আসতে শুরু করেছ।

সাঙ্গু নদীর চরে প্রায় ৪ বছর পর বসেছে গরু ছাগলের হাট,এ জন্য এই হাটের প্রচার টা কম হওয়ায় হাটে তেমনটা গরু না উঠলেও দিন বাড়ার সাথে সাথে গরু আনার সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে।

হাটে গরু নিয়ে আশা মোঃ আবু সিদ্দিক জানান আজকে শেষ হাট তাই রুমা থেকে গরু বিক্রির আশায় এসেছেন এই হাটে।

আশা করছেন চাহিদা অনুযায়ী ন্যায্য মূল্যে গরু বিক্রয় করতে পারবেন।তবে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ার কারনে এ বছর কিছুটা দাম বেশি বল্লেন বিক্রেতারা তবে হাটে গরু কিনতে আশা অনেকেই দাম দর নিয়ে সন্তুষ্টির কথা জানালেন।

এদিকে সবগুলু হাটেই পাহাড়ে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা পাহাড়ী গরুর চাহিদা বেশী ২৮শে জুন সকালে সরেজমিনে বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাটে গিয়ে দেখা যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশু কোরবানীকে সামনে রেখে শেষ মুহুর্তে ছোট বড়, সাইজের গরু ছাগলের হাট জমে উঠেছে।

হাটে নিয়ে আসা গরু বিক্রেতারা নূর আলম জানান, কিছু গরু হাটে নিয়ে এসেছি। তবে সকল প্রকার পশু খাদ্য বেড়ে যাওযায় এবং পাহাড়ের গুরুর চাহিদা বেশী হওয়ায় বিভিন্ন গ্রাম থেকে বেশী দামে পশু কিনতে হচ্ছে তাই দাম একটু বেশী।

হাটে আসা ক্রেতা মোঃ আজিজ জানান, পর্যাপ্ত পরিমান কোরবানির পশু থাকলেও সিন্ডিকেটে বাড়তি দাম হাঁকানো হচ্ছে,তবে শেষ বাজার হিসেবে শেষ দিকে দাম একটু কমার সম্ভাবনা আছে।

বালাঘাটা সম্মিলিত মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের হাটের ইজারার দায়িত্বে থাকা কমিটির আহ্বায়ক মোঃ আবুল খায়ের আবু জানান এ বছরে গরুর হাটের শুরু হতে আজকে সকাল পর্যন্ত এই বাজারে ৯-১০ কোটি টাকার পশু কেনাবেচা হয়েছে,ধারনা করা হচ্ছে আজকের শেষ বাজারে ১-২ কোটি টাকার ব্যাবসা হবে।তিনি জানান এই হাটে ক্রেতারা পছন্দ মতো পশু কিনতে পারছে। বাজারে প্রচুর গরু রয়েছে দেখে শুনে নিতে পারবে। বিশেষ করে পাহাড়ী এলাকা থেকে প্রচুর গরু ও ছাগল নিয়ে এসেছে পাহাড়ীরা।

হাটে এখন পর্যন্ত ৩ লক্ষ টাকা থেকে শুরু করে ৭০-৮০-৫০ হাজার টাকা দামের বিভিন্ন সাইজ ও রংঙ্গের গরু নজরে আসবে ক্রেতাদের।

অনেক গরু বিক্রেতাই হাটের বড় গরুর দাম হাকছেন বেশি তবে শেষ বাজারে হিসেবে শেষ দিকে তা কমবে বলে আশা করছেন ক্রেতারা আর হাটের নিরাপত্তায় পুলিশ সদস্য বৃন্দ সর্বাত্মক সহযোগিতা করছে।

এদিকে পশুর হাটে অতিরিক্ত নিরাপত্তার জন্য জাল নোট সনাক্তকরণের জন্য বিভিন্ন ব্যাংকের উদ্যোগে সহযোগিতা বুত স্থাপন করা হয়েছে এতে গরু ক্রেতারা নিজেদের বিক্রয়কৃত গরু বা ছাগল বিক্রির পর টাকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে নিতে পারবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...