বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অভিযান: এবার বন্ধ হলো চট্টলা টিভি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের টানা দ্বিতীয় দিনের অভিযানে বন্ধ করা হলো অবৈধ ও অনিবন্ধিত চট্টলা টিভি নামে আরেক আইপি টিভি।

সোমবার (২৬ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এবং হিমাদ্রী খীসা এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসন টানা ২য় দিনের মতো এ অভিযান পরিচালনা করেছে। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ (২০২০ সালে সংশোধিত) এ বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা এই ভুঁইফোড় অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, চট্টলা টিভি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে কাজ করার নামে চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডকে পুঁজি করে সে সংক্রান্ত পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের থেকে আর্থিক ফায়দা লুটে মর্মে অভিযোগ রয়েছে। অভিযানে চট্টলা টিভির অফিসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি-জমা সংক্রান্ত এবং বিবাদের অভিযোগ, মামলা সংক্রান্ত কাগজপত্র পাওয়া গিয়েছে। চাঁদাবাজি এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য চট্টলা টিভির বিরুদ্ধে নিয়মিত আইনে পৃথক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...