শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বান্দরবান পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সামসুল ইসলাম মেয়র নির্বাচিত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি মৃত্যুবরণ করেন। এ কারণে নির্বাচন কমিশন গত ১লা জুন বান্দরবান পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে।

আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো,তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. সামসুল ইসলাম ছাড়া অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় না থাকায় তিনি বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হন।

এদিকে সোমবার ২৬ জুন সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম সরকারি ভাবে বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে মোঃ সামসুল ইসলামের নাম ঘোষণা করেন।

তিনি জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সামসুল ইসলাম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।

১৯শে জুন সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে সামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। সে হিসেবে অন্য কোন প্রার্থী না থাকায় সামসুল ইসলাম কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করা হয়েছে।

বান্দরবান আওয়ামী লীগে তরুণ প্রজন্মের উদীয়মান ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত সামসুল ইসলাম ১৯৯২ সালে ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পর সামসুল ইসলাম জানান, জনগণের দোয়া ও দলের নেতাকর্মীদের প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছি। বান্দরবান পৌরসভার প্রয়াত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুবিধা ও অসুবিধাগুলো চিন্তা করে আগামীতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...