বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২ লেইন বিশিষ্ট সড়কের উদ্বোধন 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে তিন পার্বত্য জেলায় দুর্যোগ ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন প্রকল্প(DDRIDP-3HD) এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়নে প্রায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে কেবি সড়ক হতে বান্দরবান বিশ্ববিদ্যালয় দুই লাইন বিশিষ্ট এক হাজার মিটার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (২৪শে জুন) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কেবি সড়কের প্রবেশ মুখে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো: নুরুল ইসলাম,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ শাহ্আলম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম।

এই সড়কটির উদ্বোধনের ফলে উন্মুক্ত হয়ে গেলো যোগাযোগের নতুন সম্ভাবনার দুয়ার।চারপাশের সবুজের সৌন্দর্য মন্ডিত দুই লেইনের রাস্তার দুই পাশেই লাগানো হয়েছে গাছ। ইতিমধ্যেই আকৃষ্ট করেছে আশেপাশে বসবাসকারী স্থানীয় জনসাধারণকে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) দেয়া তথ্য মতে গত ১৯শে অক্টোবর ২০ সালে রাস্তার কাজটি শুরু হয় এবং গত বছরের ২৮শে নভেম্বর কাজটি শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...