রবিবার, ৩০ আগস্ট ২০২৬

চরণদ্বীপে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ জুন) ইসমাঈল খানের সভাপতিত্বে ও আবু বক্কর এর সঞ্চালনায় চরণদ্বীপ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আখতার উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শামসুল আলম সওদাগর, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি এনাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম দুলাল, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আবসার খান।

এতে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু সায়িদ সিদ্দিকী, আব্দুল করিম চৌধুরী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলী চৌধুরী, জাহাঙ্গীর আলম, ইদু আলম মেম্বার, জিন্নাত আলী মেম্বার মোহাম্মদ মিযান, ১নং ওয়ার্ড সভাপতি শেখ সোবাহান, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মাষ্টার রাজীব কায়েস, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মিন্টু, আছাদ তালুকদার, ইউনিয়ন সেচ্চাসেবকলীগ নেতা এমরান হোসেন পারভেছ, ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিয়া, সাধারণ সসম্পাদক আবুল মনসুর, সিরাজুল ইসলাম, মোহাম্মদ ছগীর, যুবলীগ নেতা মোহাম্মদ রাজু, ইউসুফ খান লিটন, ছাত্রলীগ নেতা আসিফুল আলম, আসিফ উদ্দীন তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ জয় লাভের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠনের জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...