শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

অতিরিক্ত খাদ্য মজুত করলে যাবজ্জীবন কারাদণ্ড, সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্ধারিত পরিমাণের অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুত করলে বা মজুত-সংক্রান্ত সরকারের কোনো নির্দেশনা অমান্য করলে যাবজ্জীবন কারাদণ্ড বা অনূর্ধ্ব ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য সরবরাহ ব্যবস্থাপনায় ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ ও অপরাধের জন্য শাস্তি প্রদানের লক্ষ্যে জাতীয় সংসদে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, এবং বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে।

উত্থাপিত আইনের অধীনে কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন সম্পর্কিত কোনো মিথ্যা তথ্য বা বিবৃতি তৈরি, মুদ্রণ, প্রকাশ, প্রচার বা বিতরণ করলে এটি হবে অপরাধ এবং এর জন্য ৫ বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ১৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উত্থাপিত বিলে বলা হয়েছে, উৎপাদন বা বিপণন-সংক্রান্ত অপরাধের জন্য ২ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, সরবরাহ-সংক্রান্ত অপরাধের জন্য ২ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, বিতরণ, স্থানান্তর, ক্রয় বা বিক্রয়-সংক্রান্ত অপরাধের জন্য ২ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, কোনো শ্রমিক, কর্মচারী, ঠিকাদার, মিল মালিক, ডিলার বা সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন বা এ সংক্রান্ত কোনো কর্মসম্পাদনে কর্তব্য পালনে বিরত থাকা বা কর্তব্য পালনে বাধা প্রদান করলে তাকে ১ বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রদান করা হবে।

এতে আরও বলা হয়েছে, ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্ট, ১৯৫৬ এবং ফুড গ্রেইন সাপ্লাই (প্রিভেন্ট অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি) অর্ডিন্যান্স, ১৯৭৯ রহিতক্রমে যুগোপযোগী করে প্রস্তাবিত আইনটি প্রণয়ন করা হয়েছে।

বিলের উদ্দেশ্যে ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলোকে আইন আকারে প্রণয়ন এবং ব্রিটিশ ও পাকিস্তান আমলের আইনগুলোকে যুগোপযোগী করে বাংলা ভাষায় নতুনভাবে প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য গত ২০১৯ সালের ১৭ জুন মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি বলেন, বিলটিতে খাদ্যদ্রব্য উৎপাদন, বিপণন, মজুদকরণ, সরবরাহ, বিতরণ, স্থানান্তর, ক্রয় বা বিক্রয়, বিভ্রান্তি সৃষ্টি ইত্যাদি-সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। অবৈধভাবে খাদ্যদ্রব্য মজুতের কোনো সুযোগ থাকবে না। এতে জনস্বার্থ সমুন্নত হবে মর্মে আশা করা যায়।

বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...