মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিজয়ী হলে প্রধানমন্ত্রীর পরামর্শে নগরবাসীকে সঙ্গে নিয়ে চলব: আনোয়ারুজ্জামান

চট্টগ্রাম নিউজ ডটকম

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ভোটে পরাজিত হলেও তিনি তা মেনে নেবেন বলে জানিয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় নগরীর পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তারপরও যদি পরাজিত হই তা মেনে নেব। কাউকে দোষারোপ করব না।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি আমাকে সিলেট সিটির মেয়র পদে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। বিজয়ী হলে তাঁর পরামর্শে নগরবাসীকে সঙ্গে নিয়ে চলব।

পরে তাঁর স্ত্রী হলি চৌধুরীও একই কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার সময় দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ইভিএম পদ্ধতিতে সিসিকের ১৯০টি ভোট কেন্দ্রের ১ হাজার ৩৬৭টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর আগ থেকেই বৃষ্টির প্রবল আশঙ্কা থাকলেও সকালে আকাশ ছিল পরিস্কার। তবে মেঘলা আকাশের কারণে যেকোনো সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে পাঠানটুলা মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেলেও পাশের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

একইভাবে ব্লু বার্ড স্কুল কেন্দ্রেও একই অবস্থা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...