সোমবার, ২৭ জুলাই ২০২৬

টেকনাফে ১৬ কোটি টাকার আইসসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে তিন কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মো. নুরুন্নবী (২৭) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এসব মাদকের আনুমানিক মূল্য পৌনে ১৬ কোটি।

মঙ্গলবার (২০ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল পয়েন্টে এ অভিযান চালানো হয়।

আটক নুরুন্নবী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুদাপাড়ার মৃত জহির আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাফ নদীর জিন্নাহখাল নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি’র একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমারের দিক থেকে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা যোগে সন্দেহজনক তিনজন লোককে আসতে দেখে বিজিবি’র সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় নৌকায় থাকা দুই ব্যক্তি লাফ দিয়ে পালিয়ে গেলেও অপরজনকে আটক করতে সক্ষম হয় তারা।

তিনি আরও জানান, পরে নৌকাটি তল্লাশির এক পর্যায়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি কালো পলিথিনের ব্যাগ পাওয়া যায়। পলিথিনের ব্যাগটি খুলে পাওয়া যায় ৩ কেজি ১৬১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। উদ্ধার করা মাদকের মূল্য আনুমানিক ১৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...