সোমবার, ৩ আগস্ট ২০২৬

একনেকে ২৪ হাজার ৩৬২ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২০ জুন) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিমানবন্দর থেকে হাজীক্যাম্প বা রেল স্টেশনে সহজে এবং নিরাপদে যাতায়াতের জন্য আন্ডারপাস তৈরি করা হবে। এতে সড়ক দুর্ঘটনা যেমন কমবে, তেমনি রাস্তায়ও যানজটও কমবে বলে আশা করছি।

তিনি জানিয়েছেন, এই আন্ডারপাস দিয়ে জনসাধারণ মেট্রোরেল স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল ১, ২ ও ৩-এ যাতায়াত করতে পারবে।

এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি টাকা। আগামী জুলাইয়ে কাজ শুরু হবে। এক হাজার ৭০ মিটার এই পথচারী আন্ডারপাস নির্মাণ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।

অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে

সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প, বিসিএস (কর) একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, জার্মানির বর্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, নামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরিগঞ্জ-হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ প্রকল্প, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নাতিকরণ প্রকল্প, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনগুলোর সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ প্রকল্প, ইকোনমিক অ্যাসলারেশন অ্যান্ড রিজিলিয়েন্স ফর নিট প্রকল্প, রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রকল্প (আরসিআইপি), চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দফতরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘপিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, নোয়াখালী-ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) প্রকল্প।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।একইসাথে কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...