বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু 

বান্দরবান প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা কে কেন্দ্র করে সারা বাংলাদেশে স্বল্প আয়ের প্রায় ১ কোটি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বান্দরবান পার্বত্য জেলার ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভায় মোট ৩৬,৭৬৫ টি স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৪,০৩৩ টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ এর অংশ হিসেবে ১৯শে জুন সোমবার সকালে পৌরসভার ৪নং ও ৮নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু,৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওমর ফারুক।

এসময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে স্বল্প আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ২ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং ২ কেজি মশুর ডাল প্রতি কেজি ৭০ টাকা করে বিতরণ করেন এবং ঈদের আগেই জেলা প্রশাসনের তত্বাবধানে পৌরসভার ৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টিসিবির পণ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

এদিকে আসন্য পবিত্র ঈদুল আযহার আগে ভর্তুকি মূল্যে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আনন্দিত সুবিধাভোগী জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...