মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযানে দেড় কেজি হেরোইন জব্দ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের এ কে খান এলাকায় প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এ,কে খান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স।

সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।এ ঘটনায় বাসটির চালক, সুপারভাইজার ও হেল্পারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফোজদারহাট থেকে একেখান এলাকায় বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

এ সময় একেখান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের ঢাকা মেট্রো-ব ১৫-১২৬৯ নাম্বার একটি বাসে অভিযান চালিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশী করার পরে একটি ব্যাগ থেকে আট প্যাকেট হিরোইন উদ্বার কড়া হয় যার আনুমানিক মূল্য ১.৫ কোটি টাকা। তবে উদ্ধারকৃত ব্যাগ এর মালিককে আটক করা সম্ভব হয়নি।

গাড়ির ড্রাইভার এবং কর্মীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার জন্য বাস থেকে জব্দকৃত মাদক পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করা হয়।

এই অভিযানে টাস্কফোর্সের অন্যান্য সদস্যের মধ্যে উপস্তিত ছিলেন বিজিবির মেজর আমিরুল, অতিরিক্ত পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর এস আই সানাউল্লাহ এবং এস আই জাহেদুল ইসলাম যিনি বাদি থাকবেন এই মামলায়। পুলিশের উপপরিদর্শক মো: সায়েম, বিজিবি ও পুলিশের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...