মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় কলেজ ছাত্র শাহেদ খুনের আসামী র‍্যাবের হাতে আটক

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়ায় কলেজ ছাত্র শাহেদুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামী মো: সোলায়মান টিংকুকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের এসআই শাহাদৎ আলী বুধবার (১৪ জুন) সকালে র‍্যাব ৭ চান্দগাঁও এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক আ.ন.ম এরশাদ উল্লাহ শাহেদুল ইসলাম হত্যাকান্ডের মূল আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাথুয়া ব্রীজের নিচ থেকে উদ্ধার হওয়া পটিয়া কলেজের ছাত্র শাহেদুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় ১নং আসামীকে আটক করে পটিয়া থানায় আনা হয়েছে।

উল্লেখ্য গত ১ জুন রাতের বেলা ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রীজের নিচে শাহেদুল ইসলামের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় সংঘবদ্ধ কিছু যুবক মিলে শাহেদুল ইসলামকে মারধর করছে।

ওই ঘটনার পরপরই শাহেদুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পরদিনই মা বেবী আকতার বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা করে।

নিহতের বড় ভাই পারভেজ ১ নং আসামী আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, বাকী আসামীদেরও দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেয়া হোক। আমার ছোট ভাইটাকে তারা নির্মম ভাবে মেরে ফেললো, তারা কেউ যেন রেহাই না পাই।

পটিয়া থানায় ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, যেহেতু প্রধান আসামীকে আটক করা হয়েছে, ক্রমান্বয়ে অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...