বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জাতীয় পর্যায়ে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রামগড়ের দীপু ত্রিপুরা সংবর্ধিত

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র দীপু ত্রিপুরা(১০) জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক লাভ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সে ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এ পদক পায়।গত ৩ জুন ঢাকা বিশ্ব বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে দীপুর এ কৃতিত্বের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ জুন) তাকে সন্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন তাকে একটি ক্রেস্ট ও প্রাইজ মানি হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহি অফিসারের অফিসকক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা সহাকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, সহকারি শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরি, হাজাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না মারমা, পাতাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুম্রুচাই কারবারিসহ কৃতি ছাত্র দীপুর বাবা হাসি কুমার ত্রিপুরা ও মা কাঞ্চন বালা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...