বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক( অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭)।

সোমবার (১২ জুন) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমন দে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে  যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মারজান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা  উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন,  সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ     সহ ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বালক বিভাগের  ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায়  কাপ্তাই ইউনিয়ন ২-০ গোলে রাইখালী ইউনিয়নকে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগের দ্বিতীয় খেলায়  চন্দ্রঘোনা  ইউনিয়ন ও  ওয়াগ্গা  ইউনিয়ন এর খেলা গোল শূন্য হয়।

এছাড়া কাপ্তাই উপজেলা পর্যায়ে বালিকা বিভাগে জেলা পর্যায়ে প্রেরণের নিমিত্তে ৫ টি ইউনিয়ন এর খেলোয়াড়দের  বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী  শিক্ষক স্বপন দাশ,  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা ও আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের।

টুর্নামেন্টে সর্বমোট ৫ টি ইউনিয়ন এর বালক ও বালিকা বিভাগে সর্বমোট ৫ টি  দল অংশ নিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...